বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০২:৪১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ের অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলো শাহাবুদ্দিন, ছোটন, ডালিম ও হনা বেগম। রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে একে একে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর পর ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম।
    মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা তানভির আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আমাদের তৎপরতায় বাড়ির আশপাশের অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.