বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০৭:৫০ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় খন্দকার মোজাম্মেল হকের দাফন সম্পন্ন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    গেদুচাচা হিসেবে খ্যাত ছাগলনাইয়ার কৃতি সন্তান আজকের সূর্যোদয় সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
    মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ছাগলনাইয়ার গতিয়া সোনাপুর গ্রামে মরহুমের নিজ বাড়ির সামনে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
    খন্দকার মোজাম্মেল হক সোমবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে -- রাজিউন। ছাগলনাইয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.