বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০২:৪১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ে অজ্ঞাত (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মহামায়া ইকোপার্ক রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হয়।

    চট্টগ্রাম জিআরপি পুলিশের (রেলওয়ে পুলিশ) এএসআই মঞ্জুর আলম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মহামায়া এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। লাশের ডানপাশের চোখে, কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি রেলের ছাদ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছি।





    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.