বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০৯:১০ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    লে.জেনারেল মাসুদ দম্পতির সুস্থ্যতা কামনায় সোনাগাজীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    করোনায় আক্রান্ত ফেনী-৩ আসনের সাংসদ, লে.জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধূরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধূরীর সুস্থ্যতা কামনা করে সোনাগাজীতে বাদ জুমা মসজিদে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়েছে। উপজেলা জাতীয়পার্টি, পরিবার ও থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে তাদের সুস্থ্যতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়। 


    প্রসঙ্গত ; জাতীয়পার্টির প্রেসিডিয়াম মেম্বার এমপি মাসুদ উদ্দিন চৌধূরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধূরী করোনায় আক্রান্ত হয়ে ২৫ অক্টোবর রোববার ঢাকার সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এমপির ছোটভাই সাইফ উদ্দিন আহম্মেদ চৌধূরী জানান, তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.