বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ১০:৩৫ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামী ও সন্ত্রাসী সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম প্রকাশ রয়েলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    শুক্রবার ভোরে উত্তর পশ্চিম একলাশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল করিম রয়েল পশ্চিম একলাশপুর গ্রামের রেজাউল হক ধনু মিয়ার ছেলে।


    পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নির্দেশনায় উত্তর পশ্চিম একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিম রয়েলকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে নকু বেপারী বাড়ীর কবরস্থানের বাঁশ বাগান থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি ছোরা উদ্ধার করা হয়। 


    বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার অস্ত্রধারী আব্দুল করিম রয়েলের বিরুদ্ধে জোড়া খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.