বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০৯:০৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    নোয়াখালী-৩ আসনের এমপি কিরন ও তার বড় ছেলে করোনায় আক্রান্ত


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য  (এমপি) আলহাজ্ব মো. মামুনুর রশীদ কিরন এবং তাঁর বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিহান আল রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন।  

    বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টায় এমপি পুত্র জিহান আল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।   

    তিনি আরো  জানান, গত কয়েক দিন অসুস্থ বোধ করায় গত সোমবার (৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বাবা-আমিসহ আমাদের পরিবারে ৪জন সদস্য নমুনা দেয়। পরে গতকাল মঙ্গলবার ( ৬ এপ্রিল) বিকেলে আমার আর বাবার করেনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।  

    নোয়াখালী-৩ আসনের এমপি  কিরন ও তার ছেলের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।  

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.