বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০২:৫১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুধর্ব) -১৭ এর উদ্বোধন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুধর্ব) -১৭ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্হার উদ্যোগে রবিবার (৩০ মে) বিকালে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে এতে বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, ওসি মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্হার সেক্রেটারি আফছারুল হাই উজ্জল প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। এসময় উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ইউসিসিএ লিঃএর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী,উপজেলা  জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আবদুল হাই,উপজেলা  আওয়ামীলীগ এর সাবেক দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাষ্টার আবুল কালাম, জাসদ সেক্রেটারি রেজাউল করিম সোহাগ , ক্রীড়া সংগঠক আবু তাহের বাবুল। উদ্বোধনী খেলার ১ম ম্যাচে শুভপুর  ইউনিয়ন ও মহামায়া ইউনিয়ন দল অংশ নেয়।খেলা পরিচালনা করেন মোঃ মানিক, জসিম উদ্দিন মজুমদার, দেলোয়ার হোসেন।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.