বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ১০:৩৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে বিপুল মাদকদ্রব্য সহ আটক ১


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে নানান ধরনের প্রচুর মাদকদ্রব্য সহ মোঃ জুয়েল হোসেন (৩০)কে আটক করেছে ফেনী ক্যাম্পের র‌্যাব সদস্যরা। সোমবার (৯আগস্ট) সকালে মোহাম্মদ আলী বাজার এলাকায় এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ থানার মথুরাপুর এলাকার মিজানুর রহমানের পুত্র।

    র‌্যাব-৭ এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২কেজি গাঁজা, ১৯৫০পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২বোতল ESkuf সিরাপসহ মাদক সিন্ডিকেটের সদস্য জুয়েলকে আটক করি। তিনি আরো জানান জুয়েলের বিরুদ্ধে ১৪টির অধিক মামলা বিচারাধীন রয়েছে। ফেনী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবীদের মাদক সরবরাহের কথা সে স্বীকার করেছে। আটকের পর উদ্ধারকৃত মালামালসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে  বলেও জানান তিনি।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.