বুধবার, ১৩ মে ২০২৬ ইং         ০৪:৫৫ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    বিশ্ব হার্ট দিবসে ফেনীতে ফ্রি হার্ট ক্যাম্প ও সাইক্লিং র‌্যালি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    “হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন” এ শ্লোগান নিয়ে আজ ২৯ সেপ্টেম্বর-২০২১ইং বুধবার “বিশ্ব হার্ট দিবস” ফেনীতেও উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী শাখার উদ্যেগে ফ্রি হার্ট ক্যাম্প ও সাইক্লিং র‌্যালি’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি- ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, (উপসচিব) উপ-পরিচালক স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এবং বিশেষ অতিথি- জনাব রফিক উস-সালেহীন, সিভিল সার্জন, ফেনী সকাল ০৯:৩০ঘটিকায় ফ্রি হার্ট ক্যাম্প ও সাইক্লিং র‌্যালী’র “শুভ উদ্বোধন” করেন। বর্ণাঢ্য সাইক্লিং র‌্যালীতে অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব আ.ক.ম সাহিদ রেজা শিমুল, জনাব এ.এস.এম নুর উদ্দিন (বাবুল), সাধারণ সম্পাদক জনাব বাহার উদ্দিন বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম বাবুল, জনসংযোগ সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন (ছুট্টু), কোষাধ্যক্ষ জনাব এম.এস. হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ জনাব ফরিদ আহমদ ভূঁইয়া, সদস্য ডাঃ এ,এস,এম তবারক উল্যাহ চৌধুরী (বায়েজীদ), ডাঃ গোলাম সরোয়ার বাহার, জনাব আবুল কাশেম, জনাব জহির উদ্দিন মাহমুদ চৌধুরী (মুকুট), জনাব মোহাম্মদ সাহেদ উদ্দিন মিল্লাত, জনাব সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), বাবু প্রীতিময় পোদ্দার, জনাব আখতার হোসেন চৌধুরী, জনাব মোহাম্মদ নুরুল করিম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য, সাইক্লিং গ্রুপ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।



    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.
    Developed by SKILL BASED IT - SBIT