শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং         ০৩:৪৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র ক্লাব সম্মেলন অনুষ্ঠিত ইপুল মিল্লাত প্রেসিডেন্ট ও তারেক সেক্রেটারী


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    আন্তর্জাতিক যুব সেবা সংগঠন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর পরপর ছয় বার প্রেসিডেন্সিয়াল সাইটেশন প্রাপ্ত ক্লাব রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর ৬ষ্ঠ ক্লাব সম্মেলনে রোটার‌্যাক্টর শরাফাত উল মিল্লাত ইপুল প্রেসিডেন্ট ইলেক্ট (২০২১-২২),  হোসাইন মাহমুদ সুজন প্রেসিডেন্ট নমিনি (২০২২-২৩) ও মো. তারেক আজিজ ভূঁঞা রোটাবর্ষ (২০২১-২২) এর জন্য সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে অনলাইনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

     

    রোটার‌্যাক্ট সভাপতি ফরহাদ উদ্দিন ভূঁঞা পাশা'র সভাপতিত্বে পরিচালিত হয়। এ সময় অনলাইনে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর প্রেসিডেন্ট নমিনি মো. শাহাদাত হোসেন, রোটার‍্যাক্ট এ.ডি. আর. আর সিপি আরাফাত উল মিল্লাত দিপুল সহ ক্লাবের সদস্যবৃন্দ

    উক্ত ক্লাব সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রো পিপি মো. বেলায়েত হোসেন , সহকারী নির্বাচন কমিশনার পিপি মাখজাম হায়দার মিরাজ , পিপি শফিউল আলম ভূঁঞা অপু।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.